মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ঝিনাইদাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, দামে ওঠানামা সবজি ও পোলট্রিতে

ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

ঝিনাইদাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, দামে ওঠানামা সবজি ও পোলট্রিতে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদাহে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির দাম। একই সঙ্গে কিছু সবজির দামও কমেছে। তবে উল্টো বেড়েছে ডিমের দাম। অন্যদিকে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মঙ্গলবার (২ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০। টাকা। পাকিস্তানি সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ৩০০ থেকে ৩১০ টাকায় নেমেছে। পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৯০ থেকে ৩০০ টাকা। পাকিস্তানি লেয়ার মুরগির দাম অপরিবর্তিত থেকে ৩৩০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। গত সপ্তাহে একই ডিমের হালি ছিল ৩৮ থেকে ৪০ টাকা। মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমির হোসেন বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা তুলনামূলক কম।” সবজির বাজারে দেখা গেছে, ঝিঙা, শসা, করলা, কাঁচা কলা ও বগুড়ার লাল পাকড়ি আলুর দাম কমেছে। অন্যদিকে সজনে, পেঁপে, কচুরমুখী ও ধনেপাতার দাম বেড়েছে। বর্তমানে টমেটো ৭০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, শসা ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৩৫ থেকে ৪০টাকা এবং করলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ধনেপাতা প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকা, সজনে ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৬০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টিকুমড়া, শুকনো মরিচ, পেঁয়াজ, দেশি আদা, অপরিবর্তিত রয়েছে। তবে আমদানি করা রসুন ও অধিকাংশ নিত্যপণ্যের দাম আদার দাম কমে কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায় নেমেছে। লালবাগ বাজারের সবজি বিক্রেতা নূর ইসলাম বলেন। কিছু সবজির দাম কমলেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে।” অপরদিকে, চাল, ডাল, ভোজ্যতেল ও ময়দাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102