মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। তাঁর কঠোর অবস্থান ও নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার দক্ষিণ চকযদু মাছ বাজার এলাকায় এক সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের অবাধ বিস্তার রোধে বেশ কিছু দিন ধরেই তৎপর রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ। তারই ধারাবাকিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবিদের প্রসিকিউশনে দক্ষিণ চকযদু মাছ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে প্রকাশ্যে মাদকসেবনরত অবস্থায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজের আদালতে হাজির করা হয়। আসামি নিজের অপরাধ স্বীকার করায় এবং জনস্বার্থে মাদকের বিরুদ্ধে কঠোর বিচারিক বার্তা পৌঁছে দিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ আসামি আব্দুল কুদ্দুসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বিচারিক উপস্থিতিতেই অন দ্য স্পট জরিমানার নগদ অর্থ আদায় করা হয়,জনস্বার্থে ও সুশাসন প্রতিষ্ঠায় পরিচালিত এই সফল অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, “মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করা আমাদের মূল লক্ষ্য। ধামইরহাট উপজেলায় কোনো প্রকার মাদক ব্যবসা বা মাদকসেবন সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধ নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজের এমন তাৎক্ষণিক পদক্ষেপ ও কঠোর ভূমিকার প্রশংসায় সরব হয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ। প্রশাসনের এমন নিয়মিত কঠোর নজরদারিতে ধামইরহাটে মাদকের প্রকোপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102