মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন চেম্বার পরিচালক কাজল মাজমাদার

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন চেম্বার পরিচালক কাজল মাজমাদার

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া শহরের তুলাপট্টি এলাকার বাসিন্দা অসুস্থ সন্ধ্যা দে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে একমাত্র মেয়ে সোমা দেকে নিয়েই তার জীবন সংগ্রাম। মায়ের সেবাযত্ন করতে গিয়ে সোমা দে নিজে বিয়ে পর্যন্ত করেননি। দীর্ঘদিন চাকরি করলেও বর্তমানে চাকরি হারিয়ে তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই।এরই মধ্যে দুর্ঘটনায় সন্ধ্যা দের হাত ভেঙে যায়। একটি অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় প্রতি মাসে ব্যয়বহুল ওষুধ সেবন করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসার চালানো এখন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন মানবিক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজল মাজমাদার।শনিবার সকালে তিনি তাদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সোমা দের জন্য একটি চাকরির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।কাজল মাজমাদার বলেন, আমি সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফেসবুকে অসহায়ত্বের কথা শুনে আমি নিজে ছুটে এসেছি এখানে, তাদের পাশে দাঁড়িয়েছি। আপাতত এক মাসের খাদ্য সামগ্রী সহ চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। অসুস্থ এ বৃদ্ধার মেয়ের একটা চাকরির ব্যবস্থা নিশ্চিত করবো। তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। মানবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সন্ধ্যা দে ও সোমা দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি শুধু নয়, সমাজের সবাইকে এ ধরনের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।এ সময় সন্ধ্যা দে ও সোমা দে তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কাজল মাজমাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102