রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ হাবিবুর রহমান নিজস্ব প্রতিবেদক ঢাকা 
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ হাবিবুর রহমান নিজস্ব প্রতিবেদক ঢাকা

নওগাঁর ধামইরহাটে “শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ-২) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী তহমিনা শারমিন বলেন, “শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গড়ার আসল কারিগর। গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সম্মান রক্ষায় পাশে থাকবে।”উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় শিক্ষক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102