মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

সাবিরা আক্তারের স্বপ্ন বাঁচুক, দারিদ্র্যের কাছে হেরে যাক নিষ্ঠুর বাস্তবতা

ধামইরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫৬ Time View

সাবিরা আক্তারের স্বপ্ন বাঁচুক, দারিদ্র্যের কাছে হেরে যাক নিষ্ঠুর বাস্তবতা

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটের একটি সাধারণ কুঁড়েঘর। যেখানে দিনমজুর বাবার ঘামঝরা পরিশ্রমেও দুবেলা অন্ন জোটে না, সেখানেই বড় হচ্ছে অদম্য মেধাবী সাবিরা আক্তার। ৩৩ নম্বর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী অভাবের কষাঘাতে জর্জরিত হয়েও প্রথম প্রান্তিক মূল্যায়নে ক্লাসে সর্বোচ্চ নম্বর পেয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলামিন তার এই অদম্য মেধার কথা জানাতে গিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, “সাবিরাকে আমরা আগলে রাখতে চাই, কিন্তু সংসারের নুন আনতে পান্তা ফুরোনোর এই যন্ত্রণায় তার পড়াশোনা যেন থমকে না যায়—এটাই এখন আমাদের বড় দুশ্চিন্তা।”উপজেলা শিক্ষা কর্মকর্তা  প্রশাসনিক সহায়তার আশ্বাস দিলেও, সাবিরার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে প্রয়োজন সমাজের হৃদয়বান মানুষের সম্মিলিত মানবিক অংশগ্রহণ। আজকের দিনমজুরের মেয়েটি যদি সুযোগ পায়, তবেই সে আগামী দিনের বড় কোনো সম্পদ হয়ে উঠতে পারবে,দারিদ্র্য যেন সাবিরার বইয়ের পাতাকে ধূসর না করে দিতে পারে। আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা যে যার অবস্থান থেকে এই পরিবারটির পাশে দাঁড়াই। আপনাদের সামান্য সহায়তাই পারে একটি মেধাবী শিশুর অনাগত ভবিষ্যৎকে উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে। সাবিরা যেন হার না মানে দারিদ্র্যের কাছে, বরং আমাদের সহায়তায় সে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102