
সাবিরা আক্তারের স্বপ্ন বাঁচুক, দারিদ্র্যের কাছে হেরে যাক নিষ্ঠুর বাস্তবতা
ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটের একটি সাধারণ কুঁড়েঘর। যেখানে দিনমজুর বাবার ঘামঝরা পরিশ্রমেও দুবেলা অন্ন জোটে না, সেখানেই বড় হচ্ছে অদম্য মেধাবী সাবিরা আক্তার। ৩৩ নম্বর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী অভাবের কষাঘাতে জর্জরিত হয়েও প্রথম প্রান্তিক মূল্যায়নে ক্লাসে সর্বোচ্চ নম্বর পেয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলামিন তার এই অদম্য মেধার কথা জানাতে গিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, “সাবিরাকে আমরা আগলে রাখতে চাই, কিন্তু সংসারের নুন আনতে পান্তা ফুরোনোর এই যন্ত্রণায় তার পড়াশোনা যেন থমকে না যায়—এটাই এখন আমাদের বড় দুশ্চিন্তা।”উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশাসনিক সহায়তার আশ্বাস দিলেও, সাবিরার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে প্রয়োজন সমাজের হৃদয়বান মানুষের সম্মিলিত মানবিক অংশগ্রহণ। আজকের দিনমজুরের মেয়েটি যদি সুযোগ পায়, তবেই সে আগামী দিনের বড় কোনো সম্পদ হয়ে উঠতে পারবে,দারিদ্র্য যেন সাবিরার বইয়ের পাতাকে ধূসর না করে দিতে পারে। আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা যে যার অবস্থান থেকে এই পরিবারটির পাশে দাঁড়াই। আপনাদের সামান্য সহায়তাই পারে একটি মেধাবী শিশুর অনাগত ভবিষ্যৎকে উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে। সাবিরা যেন হার না মানে দারিদ্র্যের কাছে, বরং আমাদের সহায়তায় সে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে।