মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির নেতাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির নেতাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা প্রথমে বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে বাড়ির গেটে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত নেতাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন, এ বিষয়ে খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন জানান, থানার প্রাচীরের সঙ্গে বিএনপি নেতা রাজুর ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এছাড়াও তিনি বলেন, খোকসা উপজেলার আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে পুলিশ সুপারকে জানানোর পরেও তেমন কোনো উন্নতি হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, বিএনপি নেতা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে মুখ বাঁধা অবস্থায় ছিলেন,তিনি আরও বলেন, হামলাকারীদের একজনকে আহত বিএনপি নেতা রাজু ধরে ফেললেও তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102