মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

নওগাঁয় নিয়োগ জালিয়াতি: মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের এমপিও স্থগিত, শোকজ নোটিশ জারি

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

নওগাঁয় নিয়োগ জালিয়াতি: মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের এমপিও স্থগিত, শোকজ নোটিশ জারি

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলমের বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ২৭ জুলাই, ২০২৬ তারিখে অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সুরাইয়া আক্তার নামে এক প্রার্থীর নতুন এমপিওভুক্তির আবেদন অধিদপ্তরে পাঠাতে গিয়ে অধ্যক্ষ মো. রবিউল আলম ভয়াবহ অনিয়মের আশ্রয় নেন। তিনি একটি ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে ফলাফল শিট প্রস্তুত করেন এবং তাতে অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর ও সিল জাল করেন। চলতি জুলাই মাসের এমপিও যাচাই-বাছাইকালে অধিদপ্তরের বাছাই ও অনুমোদন কমিটি আবেদনটি পরীক্ষা করতে গিয়ে এই জালিয়াতি ধরে ফেলে এবং তা অবিলম্বে বাতিলের সুপারিশ করে,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মাদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত পত্রে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৩ কার্যদিবসের মধ্যে জালিয়াতির এই ঘটনার ব্যাখ্যাসহ সন্তোষজনক লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে বা জবাব অসন্তোষজনক প্রতীয়মান হলে অধ্যক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, “অধ্যক্ষের এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও গর্হিত। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102