মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

নোয়াখালী সেনবাগে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

নোয়াখালী সেনবাগে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-

৩১ জুলাই (শুক্রবার) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটরিয়ামে, তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সেনবাগে বিএনপির গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌর বিএনপির উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের জনগণের ভোটে ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটন পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহ্, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি। এছাড়াও অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়নে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মী সক্রিয়ভাবে কাজ করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102