
ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মোঃ হাবিবুর রহমান নিজস্ব প্রতিবেদক ঢাকা
নওগাঁর ধামইরহাটে “শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ-২) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী তহমিনা শারমিন বলেন, “শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গড়ার আসল কারিগর। গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সম্মান রক্ষায় পাশে থাকবে।”উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় শিক্ষক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।