রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

মোঃ সহিদুল ইসলাম ​ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মাদকাশক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক গৃহবধূ, তাঁর মা ও দাদিকে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত ১ অক্টোবর সকালে উপজেলার ধামইরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ চকযদু (দক্ষিণ মাহালিপাড়া) এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ১৪ দিন পূর্বে স্বামী মো: রাইহান হোসেনের মাদকাশক্তি ও নেশাগ্রস্ত হয়ে মাতলামির কারণে স্ত্রী মোসা: সান্তনা আক্তার (২৭) বাধ্য হয়ে বাবার বাড়িতে এসে অবস্থান নেন। গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল অনুমান ৮:০০ ঘটিকার সময় স্বামী রাইহান হোসেন (২৭) ও শ্বশুর মো: শামীম হোসেন (২২)-সহ পরিবারের ৭ জন সদস্য সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সান্তনার বাবার বাড়িতে অনধিকার প্রবেশ করে।এ সময় অভিযুক্তরা সান্তনাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে তাঁর মা শিউলি বেগম (৩২) ও দাদি ছায়েরা বেগম গালিগালাজ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১ নং বিবাদী গাছের ডাল দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি মারপিট চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে। পরবর্তীতে ২ ও ৩ নং বিবাদী হত্যার উদ্দেশে দাদির মাথায় আঘাত করলে তাঁর মাথা কেটে গিয়ে রক্তপাত শুরু হয় এবং গুরুতর জখম হন। সান্তনা বাধা দিতে গেলে তাঁকেও বেদড়ক চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে আহত করা হয়।পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবেশীদের সহায়তায় আহত মা ও দাদিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাসেবা দিতে ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সান্তনা আক্তার বাদী হয়ে স্বামী, শ্বশুরসহ ৭ জনের নাম উল্লেখ করে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন,ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার সুযোগ্য মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102