মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল কবির।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তি গ্রহণ, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং পেশাগত দক্ষতার সুসমন্বয় ঘটানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102