
ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইজন গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার মানবিক ও সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমানের সার্বিক তত্ত্বাবধানে ধামইরহাট থানা প্রাঙ্গণে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের কাজের গতিশীলতা বাড়াতে এবং ভালো কাজের উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে সেরা দুইজন গ্রাম পুলিশ সদস্যকে এই পুরস্কৃত প্রদান করেন ওসি মোঃ মিন্টু রহমান।অনুষ্ঠানে ওসি মোঃ মিন্টু রহমান বলেন, “গ্রাম পুলিশ হচ্ছে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার মূল চালিকাশক্তি। গ্রামীণ জনপদে অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। এই ধরনের স্বীকৃতি তাদের মনোবল বৃদ্ধি করবে এবং কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।”পুরস্কার প্রাপ্তির পর গ্রাম পুলিশ সদস্যরা এই সম্মাননায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।