মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন ধামইরহাটে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ধামইরহাটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বলিষ্ঠ পদক্ষেপ: ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলায় নিহত ও আহতদের পরিবার মামলার রায় কার্যকর দেখতে চায়

ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.62083334, 0.6195313);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

ধামইরহাটে ‘মিথ্যা’ শিশু নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর ধামইরহাটে শিশু নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের রূপনারায়ণপুর (খাটাপাড়া) গ্রাম এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র ও এজাহার সূত্রে জানা যায়, রূপনারায়ণপুর (খাটাপাড়া) গ্রামে স্থানীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ভুক্তভোগীদের ফাঁসাতে শিশু নির্যাতনের অভিযোগ এনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে। মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, কোনো প্রকার সত্যতা ছাড়াই অন্যায়ভাবে নিরীহ মানুষদের হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই সাজানো মামলাটি করা হয়েছে। মানববন্ধনে সংহতি জানিয়ে এলাকাবাসী বলেন, স্থানীয় একটি চক্র জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগটি দাঁড় করিয়েছে। এতে করে ভুক্তভোগী পরিবারটি চরম মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সমাবেশ থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে ধামইরহাট থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102