
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। সঞ্চালনা করেন গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী।অনুষ্ঠানের শুরুতে শিশুদের অংশগ্রহণে জুলাই যোদ্ধা বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, জুলাই যোদ্ধা রাকিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এরিক আল সামিদ ও আবু সুফিয়ান বন্ধন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, পৌর আমির মাহফুজুর রহমান এবং এনসিপির উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন, তাদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”তিনি আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। কোনো রাজনৈতিক নেতাকর্মীর কর্মকাণ্ডের কারণে যেন দেশের মানুষকে আর কখনো এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।