
ধামইরহাটে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাটে সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার উমার ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)’ প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) এই সভার আয়োজন করে। ধামইরহাট উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজাউন হোসেন রঞ্জু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, উমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, পিএফজি নওগাঁ জেলা কো-অর্ডিনেটর মো. গিয়াস উদ্দিন, পৌর মহিলা দলের সম্পাদিকা শাহীনা আক্তার ও ওয়াইপিএজি’র উপজেলা কো-অর্ডিনেটর জাহিদ হোসেন জাবেদ প্রমুখ। বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।